Description
১ কেজি ঘি বানাতে দুধ লাগে ২৫-৩০ লিটার। একবারে আমাাদের ১০০-২০০ কেজি পর্যন্ত ঘি তৈরি করার দরকার হয়।
তাহলে একদিনে কি পরিমাণ দুধ লাগে চিন্তা করেন। এত এত দুধ একটা বাড়ি বা একটা খামার থেকে সংগ্রহ করা সম্ভব না।
কয়েক টা বাড়ি বা খামার থেকে সংগ্রহ করতে হয়। তাহলে এত বাড়ি বা খামার মনিটরিং করা তো আমাদের সম্ভব না।
অনেকে জিজ্ঞেস করে আপনাদের ঘি, দেশি গরুর দুধের তৈরি কিনা, উত্তরে, আমরা বলি,
আমাদের এলাকায় একটা দেশি গরুর দুধ হয় ২-৩ কেজি সর্বোচ্চ। এটা আবার এদিকে সাধারণ অনেক মালিক বিক্রি করে না, নিজেরাই খায়। অথবা এমনি বিক্রি করে দেয়। এছাড়াও এদিকে দেশি গরুর পরিমাণ অনেক কম। তবে শুনেছি চর বা প্রতন্ত্য এলাকায় প্রচুর দেশি গরু এখনো চরে বেড়ায়।
আবার অনেকে জিজ্ঞেস করেন, এটা মাঠে চড়ে বেড়ানো গরুর দুধের ঘি কিনা?
এটা আসলে আমাদের আমাদের পক্ষে বলা কঠিন। কারণ আগেই বলেছি, বেশ কয়েক টা বাড়ি বা খামার থেকে সংগ্রহ করতে হয়। তাহলে এত বাড়ি বা খামার মনিটরিং করা সম্ভব না।
সবচেয়ে বেশি হয় হচ্ছে, কাটা ঘাস লতাপাতা , কুড়া ভূষি খাওয়ানো হয়। তবে কখনো হয়তো মাঠে চড়তেও পারে।
কমন প্রশ্নঃ অন্যরা দাবি করে, তারা এভাবে এভাবে…. করে, এটা কিভাবে করে বা কতটুকু সম্ভব, বা তাদের ঘি খাঁটি কিনা?
উত্তরঃ
- আমরা আসলে নিজেদের কাজই শেষ করতে পারি না, তাহলে অন্যরা কে কি করলো, সেটা দেখার সময় কোথায়? আর না জেনে তো অন্যের সম্পর্কে কিছু বলাও ঠিক না!

